News update
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     
  • Bus torched in Mymensingh early Sunday     |     

নেপালকে উড়িয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-02-09, 8:05pm

aw1hz2utmjexmjkylte2nzu5nteymzauanbn-69bcaee494ec5e6ae1c2978b4821364c1675951502.jpeg




বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের যুব নারী আসরে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 

এর মধ্যে একবার অনূর্ধ্ব-১৮ ও পরে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে। এবার প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপের আসর বসেছে বাংলাদেশের মাটিতে। 

যেখানে নেপালকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শামসুন্নাহার জুনিয়রের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। 

ঘরের মাটিতে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলার মেয়েরা। এবার নিজ দেশেই ওই টুর্নামেন্ট হারের মধুর প্রতিশোধ নিলো কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বয়সভিত্তিক পর্যায়ে আয়োজিত সাফ টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। 

এতে গত ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতল লাল সবুজের বাংলাদেশ। তথ্য সূত্র আরটিভি নিউজ।