News update
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

‘বুড়ো রোনালদো’ ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-01-31, 8:00am

img_20250131_075831-f393493b7c1a2fa41cddc10824dd560d1738288849.jpg




সৌদি প্রো লিগে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ৩৯ বছর বয়সী বুড়ো পর্তুগিজ মহাতারকা রোনালদো। এতে আল রাইদকে ২-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে আল নাসর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সৌদি আরবের কিং আব্দুল্লাহ ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকে শুধু পা ছুঁইয়ে স্কোরশিটে নাম লেখান রোনালদো। চলতি মৌসুমে এটি রোনালদোর ২১ তম গোল। আর ক্লাবের জার্সিতে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে খুব দ্রুতগতিতেই এগিয়ে চলছেন পর্তুগিজ মহাতারকা।

পরে বিরতির পর আবারও রোনালদোর অবদানে খুব দ্রুত ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। বক্সের বাইরে থেকে নাওয়াফ বৌশালকে দারুণ এক পাস দেন তিনি। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন নাওয়াফ। ম্যাচের ৭৬ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে ব্যবধান কমান আল রাইদের আমের সাউদ। ম্যাচে ফেরারও একাধিক চেষ্টা করেছিল তারা। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টায় আর সফল হতে পারেনি আল রাইদ।

বুড়ো রোনালদো ম্যাজিকে দাপুটে এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠেছে আল নাসর। শিরোপার দৌড়ে তাদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আল হিলাল এবং আল ইত্তিহাদ। আরটিভি