News update
  • Multiple Arab states that host US assets targeted in Iran retaliation     |     
  • Dhaka’s air quality 3rd worst in the world Sunday morning     |     
  • Iran names 3-men body to cover transition as Khamenei’s dead     |     
  • Iran warns ‘great crime’ will not go unanswered after Khamenei killed     |     
  • Pak edge Lanka in high-scoring thriller: Both out of T20 World Cup     |     

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরলেন হামজা-জামালরা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-26, 8:10pm

retertre-0d892feaed5f362419a5d55ea292fd9c1742998242.jpg




এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ দল। যেখান থেকে মাত্র ১ পয়েন্ট তুলতে পেরেছে হামজা-জামালরা। ভারতের বিপক্ষে ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজারা।

হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ১৮ কোটি মানুষ। তার অভিষেক ম্যাচে ভারতকে হারাবে বাংলাদেশ, এমনটাই ভেবেছিল তার ভক্তরা। আর তাদের ইচ্ছা পূরণে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন হামজা। কিন্তু দলের বাকিরা ছিলেন এলোমেলো। 

একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি রাকিব-মোরসালিনরা। মাঝ মাঠের পাশাপাশি রক্ষণভাগেও অবদান রেখেছে হামজা। তাই কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। তাই শেষ পর্যন্ত গোল শূন্য থেকে মাঠ ছেড়েছে দুই দল। তাই হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি এক পয়েন্ট।আরটিভি