News update
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     
  • LDC graduation must strengthen, not constrain development: Titumir     |     

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-01-15, 4:49pm

naajmul_islaam-3f189dc61426fd46e63cfefddca3ff881768474191.jpg




বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলামের পত্যাগের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। এমন দাবির মুখে নাজমুল ইসলামকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়রি) অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

এর আগে রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এখানে পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সবাইকে অপমান করা হয়েছে।’

দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো মাঠে গড়ায়নি সেটি। সন্ধ্যা ৬টা থেকে দ্বিতীয় ম্যাচের সূচি রয়েছে। একটি শর্তে সেই ম্যাচে ক্রিকেটাররা মাঠে নামতে পারে বলে জানিয়েছেন মিঠুন।

মিঠুন বলেন, প্রতিবাদ স্বরূপ আমার দিনের প্রথম ম্যাচ আর খেলব না। এখন বিসিবি বলছে, ‘তাদের ৪৮ ঘণ্টার একটা প্রসিডিউর আছে। বিসিবি যদি মিডিয়ার সামনে এসে বলে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে (নাজমুল ইসলামকে) বহিষ্কার করবে। আর যদি তাকে বহিষ্কার না করে তাহলে ক্রিকেটাররা আবারও ম্যাচ বয়কট করলে ক্রিকেটারদের দায়ভার থাকবে না। সেই দায়ভার তখন তার ওপর যাবে। যদি তারা অফিসিয়াল ঘোষণা দেয়, তাহলে ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচ খেলবে।’