News update
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     
  • 'Not all collections in the road transport sector is extortion': Sk Rabiul     |     
  • Zubaida, Zaima take iftar with orphan students     |     
  • Dhaka ranks second among world’s most polluted cities Friday     |     
  • Dhaka to maintain ties with all countries with dignity     |     

রাজধানীতে চড়া মাছ-সবজির বাজার, কমেছে মুরগির দাম

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-02-20, 11:11am

rtertwerwrwqrw-657e21d5fc67a2ff7283aeed4749855e1771564304.jpg




রমজানের প্রথম শুক্রবারে রাজধানীর বাজারে চড়া সবজির দাম। ঊর্ধ্বগতি দেখা গেছে মাছের দামেও। তবে কেজিতে ১০-২০ টাকা কমেছে মুরগির দাম।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

রমজানের শুরুতেই ভোক্তার পকেটে চাপ বাড়চ্ছে বেগুন, শসা ও লেবুর দাম। প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়, শসা ৬০ থেকে ১০০ টাকায় আর লেবুর হালি ৪০ থেকে ১০০ টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে মরিচের দাম ৬০ টাকা বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে।

বাজারে সবজি কিনতে আসা ক্রেতা সেলিনা আক্তার বলেন, বাজারে প্রচুর সবজি তো আছে, তবে দাম বেশি। রমজান এলেই যেন বাজারে আগুন লেগে হয়ে যায়।

আরেক ক্রেতা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, একদিনে মরিচের দাম এতটা বেড়ে যাবে ভাবিনি। লেবু আর বেগুনও ঊর্ধ্বমুখী। ইফতার ও সেহরির জন্য কেনা পণ্যের দাম ক্রমশ বাড়ছে, সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।

এদিকে, রমজানের আগের তুলনায় মাছের বাজার বেশ খানিকটা চড়েছে। বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা বেড়েছে। প্রতিকেজি রুই ৫০০ টাকা, কাতলা ৩৫০ টাকায়, পাবদা ৪০০ টাকায় ও মাঝারি টেংরা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা হাসান আলী জানান, সরবরাহ মোটামুটি ঠিক আছে, কিন্তু পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেড়েছে। ক্রেতারা হয়ত একটু অস্বস্তি বোধ করছেন।

তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। ব্রয়লার কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়; লেয়ার মুরগি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। তবে সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে; কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

মুরগি বিক্রেতা নুরুল ইসলাম বলেন, দাম সামান্য কমেছে। তবে চাহিদা বেশি; তাই এখন বেশি কমার সুযোগ নেই।