News update
  • Protecting democracy now our biggest responsibility: President     |     
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     

নতুন সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-01-02, 7:55am

images-59b514174bffe4ae402b3d63aad79fe01672624509.jpeg




ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে। এখন সিম বিক্রি করতে পারবে।

রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) দেওয়া এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

মোস্তাফা জব্বার জানান, উন্নত সেবা নিশ্চিত করতে না পারায় মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ক্ষেত্রে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে গ্রামীণফোনের সিম বিক্রির ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।

এর আগে গত বছরের ২৯ জুন উন্নত সেবা নিশ্চিত করতে না পারার অভিযোগে গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ওই সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সাংবাদিকদের জানিয়েছিলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

বিটিআরসি জানায়, সিম বিক্রি করার নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই গ্রামীণফোনকে জানিয়ে দেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।