News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

নারীর স্পর্শকাতর স্থানে হাত, রোবটের চরিত্র নিয়ে সমালোচনা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-03-08, 9:25am




নারী সাংবাদিকের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে বিতর্কের সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের নিজেদের প্রযুক্তিতে তৈরি পুরুষ রোবট। এতে রোবটটির চরিত্র নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) এ খবর জানিয়েছে এনডিটিভি। গত ৪ মার্চ রোবটটিকে প্রথম প্রদর্শনীর জন্য আনা হলে এ ঘটনা ঘটে।

ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই নারী সাংবাদিক রোবটটির সামনে দাঁড়িয়ে লাইভ করছে। এমন সময় রোবটটির হাত ওঠে গিয়ে সাংবাদিকের শরীর স্পর্শ করে।

বিষয়টি অনেকে সামাজিক মাধ্যমে মজা করে বলেছেন, রোবটটি ‘চরিত্রহীন’। একজন এক্স ব্যবহারকারী বলেছেন, রোবটটিকে প্রদর্শনীর জন্য যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনিই এমনটি করতে শিখিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, কারিগরি ত্রুটির কারণেই এমনটি ঘটেছে।

প্রদর্শনীতে রোবটটি নিজের পরিচয় দিয়ে বলে, পুরুষের শারীরিক গঠনের সে প্রথম রোবট। সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে নিজেদের অর্জন প্রদর্শনের জন্য জাতীয় প্রকল্পের অংশ হিসেবে তাকে তৈরি করেছে।