News update
  • PM Asks Doctors to Build Trust, Reduce $5bn Outflow     |     
  • Kuakata's natural beauty destroyed by intense sea erosion     |     
  • 461 stranded tourists evacuated from Sajek Valley     |     
  • 30,000 marooned as Khowai embankment breaches in Habiganj     |     
  • Floods Leave Southern Chattogram Under Water     |     

এনআইডি সেবা বন্ধ থাকবে ৪৮ ঘণ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-10-17, 8:53pm




সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাধারণ সেবা আগামী ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। তাই কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), সিটিজেন পোর্টাল, প্রবাসী নাগরিক নিবন্ধন ও কল সেন্টার (তথ্য সেবা) সংক্রান্ত সব নাগরিক সেবা বন্ধ থাকবে।

তবে যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে চুক্তি করেছে তারা এই সময়ে সীমিত পরিসরে সেবা পাবে বলেও চিঠিতে বলা হয়। আরটিভি