News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

‘ছোট্ট কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনে সুবিধাবঞ্চিতদের মাঝে রবির ইফতার বিতরণ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-03-01, 11:30pm

rfewrwerwesdsad-01793d668e3fe048a22663bcadd3e8271772386212.jpg




পবিত্র রমজান মাসে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ নামে ক্যাম্পেইনের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি। এই উদ্যোগের মাধ্যমে রমজান উপলক্ষ্যে প্রচলিত হৃদয়ছোঁয়া বিজ্ঞাপন-নির্ভর প্রচারণা থেকে সরে এসে বাস্তবভিত্তিক সামাজিক কার্যক্রম হাতে নিয়েছে কোম্পানিটি। 

ক্যাম্পেইনের ঘোষণা হিসেবে এক অডিও-ভিজ্যুয়াল প্রকাশের মাধ্যমে রবি জানিয়েছিল, এই রমজানে তারা অনুপ্রেরণামূলক গল্প বলার পরিবর্তে সরাসরি সমাজের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে পরিচালিত হয় এই ইফতার বিতরণ কর্মসূচি।

সম্প্রতি রাজধানীর কমলাপুর ও সদরঘাট এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রবির চিফ পিপল অফিসার শোয়েব বেগসহ কোম্পানিটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

‘ভালো কাজের হোটেল’র সাথে হাত মিলিয়ে এই ইফতার কার্যক্রম পরিচালনা করে রবি; যা ভালো কাজের বিনিময়ে অসহায় মানুষদের খাবার সরবরাহের জন্য পরিচিত একটি উদ্যোগ। এই সহযোগিতার ফলে বিদ্যমান মানবিক উদ্যোগটি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়িত হচ্ছে।

উদ্যোগটি সম্পর্কে রবি'র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন,, “প্রতি বছরের মতো রমজান উপলক্ষ্যে এবারও প্রথমে আমরা এমন একটি বিজ্ঞাপন বানাতে চেয়েছিলাম যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কিন্তু পরবর্তীতে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে মানুষের জন্য, সমাজের জন্য অর্থবহ কী করা যায় সেদিকে নজর দিলাম আমরা। আমরা বিশ্বাস করি, আমাদের বদলে যাওয়া চিন্তাগুলোই বদলে দেবে দেশ, আমাদের চারপাশ।”      

ভালো কাজের হোটেল‘র প্রতিষ্ঠাকালীন সদস্য মো. সাকিব হাসান বলেন, "আমরা নিজেরা মাত্র ১০ টাকা করে জমিয়ে আমাদের এই উদ্যোগটি শুরু করেছিলাম। আসলে পরিবর্তনের জন্য সবসময় বড় কিছু লাগে না। ছোট ছোট চেষ্টা থেকেও সমাজের জন্য বড় কিছু করা যায়। আমাদের পাশে রবি এগিয়ে আসায় আমাদের ছোট প্রচেষ্টাটি আরও বড় পরিসর পেয়েছে। আরও বেশি মানুষের জন্য আয়োজনটা করতে পেরেছি আমরা। এভাবে ছোট ছোট উদ্যোগ থেকে বড় কিছু করার অনুপ্রেরণা হয়ে রইল রবি।

‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের মূল দর্শন হচ্ছে- একটি ছোট উদ্যোগ অনেককে অনুপ্রাণিত এবং একটি ছোট কাজই সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি করতে সক্ষম।