News update
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     
  • PM invites Chinese cos to expand value chains into Bangladesh     |     

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2026-05-21, 7:21am

bidyu-b44b85e99604b1495985a8f561f2e61c1779326490.jpg




বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন এই মাইলফলকটি ২০২৫ সালের ২৩ জুলাই উৎপাদিত ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াটের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

সংস্থাটি আরও জানায়, সারা দেশে সুষ্ঠুভাবে এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ সঞ্চালন করেছে তারা। দেশব্যাপী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সংশ্লিষ্ট সব বিদ্যুৎ বিতরণ সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। ইউএনবি