News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

কলাপাড়ায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

বিদ্যুৎ 2026-11-16, 12:01am

electricity-symbol-c9460e45be1a452556031edec043fbc31794765796.jpg

Electricity symbol



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এ যাবৎ ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। তবে এ নিয়ে পুলিশের বক্তব্য, সংঘবদ্ধ কোন চোর চক্র একের পর এক এ চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে।

এরপরও শনিবার (১৪ নভেম্বর) রাতে জনসমাগমপূর্ন এলাকা বাসষ্ট্যান্ড চৌরাস্তার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের বলে পল্লীবিদ্যুত কলাপাড়া অফিস সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কলাপাড়া পল্লীবিদ্যুতের ডিজিএম আবদুর রহমান জানান, ১ জানুয়ারী থেকে এ পর্যন্ত মহিপুর ও কলাপাড়া থানার অন্তর্গত এলাকা থেকে পল্লীবিদ্যুতের ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.ৎজাকির হোসেন জানান, সংঘবদ্ধ কোন চোর চক্র একের পর এক এ চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে। - গোফরান পলাশ