News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-05-31, 12:40pm

fauzul_kabir_khan_1-a485d010fc461056a13de2de50cbd27a1748673627.jpg




শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৩১ মে) সকালে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা বলেন, চারটা নতুন এলএমজি কার্গো এসেছে। সরবরাহ শুরু হয়ে গেছে তাই শিল্প মালিকদের গ্যাস সংকট নিয়ে আর ভোগান্তিতে থাকতে হবে না।

চলমান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের কোনো কারণ নেই এবং কোনো অচল অবস্থাও নেই।

আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে যেগুলো যৌক্তিক সেগুলো সমাধানের চেষ্টা করা হবে।

এর আগে উপদেষ্টা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনটিভি।