News update
  • Dhaka Among World’s 12 Most Polluted Cities on Wednesday     |     
  • Cyclone Arnab Hits India, Four Bangladesh Ports on Alert     |     
  • Greenhouse Gas Levels Reach Record High in 2025: WMO     |     
  • Dengue deaths hit 400 as 11 more die in 24 hours     |     
  • Bangladesh’s Dengue Death Toll Hits 400 After 11 More Deaths     |     

জাপানি বিনিয়োগ ও বাণিজ্য জোরদারে জেট্রোর সভাপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক বিনিয়োগ 2026-10-28, 12:05pm

images-59b514174bffe4ae402b3d63aad79fe01793167501.jpeg




বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বাণিজ্য ও বিনোয়োগ বৃদ্ধির লক্ষ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি কাতাওকা সুসুমুর সঙ্গে এক দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জেট্রো সভাপতির আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিয়োগ সম্প্রসারণে জেট্রোর অব্যাহত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি উদ্যোক্তাদের জন্য এক সম্ভাবনাময় নতুন সুযোগের ক্ষেত্র তৈরি হয়েছে।

বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিশ্বস্ত ভৌগোলিক অবস্থানের কারণে দেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বর্ণনা করেন জেট্রো প্রধান কাতাওকা সুসুমু। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সংস্কার ও নীতিগত উদ্যোগের ফলে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ব্যাপক উৎসাহ প্রকাশ করছে।

বৈঠকে দুই পক্ষই একমত পোষণ করেন, প্রস্তাবিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণে মাইলফলক হয়ে থাকবে। পাশাপাশি বাংলাদেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে জাপানের অব্যাহত সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী, যা জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে। বৈঠক শেষে জেট্রো সভাপতি কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।