News update
  • Bangladesh Gets Three More Years to Prepare for LDC Graduation     |     
  • Dhaka ranks 5th among cities with worst air quality this morning     |     
  • Netanyahu’s Bloc Loses Majority as Party Claims Vote Stolen     |     
  • 3-Day Tourism Fair Begins; Theme 'AI Powered Tourism, Sustainable Destination'     |     
  • Roopor NPP Unit One Gets Approval to Transmit Limited Power to Nat'l Grid      |     

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের ধোঁয়াশায় ৩৫৬০ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-10-30, 5:45pm

indoneshiyyaa_thaamb-a61098efe91b636e740b2857a511a2461793360707.jpg




ইন্দোনেশিয়ায় দীর্ঘস্থায়ী দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশা ও বায়ুদূষণের ভয়াবহ প্রভাবে কেবল সেপ্টেম্বর মাসেই আনুমানিক ৩,৫৬০ জনের প্রাণহানি ঘটেছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। মাসের পর মাস ধরে চলা এই দাবানলের ধোঁয়ায় দেশটির প্রায় ৫ কোটি ৮০ লাখ মানুষ অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ বায়ুর মুখোমুখি হয়েছিল।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গবেষণা প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলা দাবানলের ফলে উদ্ভূত ধোঁয়াশার কারণে সামগ্রিকভাবে দূষণজনিত বিভিন্ন জটিলতায় মৃত্যুর মোট প্রাক্কলিত সংখ্যা ৫ হাজার ৩১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশজুড়ে তীব্র বায়ুদূষণের ফলে ইতোমধ্যে তিন লাখ ৩০ হাজারের বেশি মানুষ তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দাবানল ও এর ফলে সৃষ্ট ধোঁয়াশা কেবল ইন্দোনেশিয়ার স্থানীয় পরিবেশকেই ধ্বংস করছে না, বরং তা জনস্বাস্থ্যের জন্য এক মারাত্মক জাতীয় সংকটের সৃষ্টি করেছে। বিষাক্ত কণার প্রভাবে শিশু থেকে শুরু করে বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। জরুরি ভিত্তিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা।