News update
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     

হারিকেন ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ২৩ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-10-01, 3:18pm




ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা এখন ২৩ এ দাঁড়িয়েছে। দক্ষিণের এক মার্কিন অঙ্গরাজ্যের আইন প্রয়োগকারী বিভাগ শুক্রবার এ কথা জানিয়েছে।

বিভাগটি এএফপি’কে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, দৈত্যকার এ ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে পানিতে ডুবে এদের মৃত্যু হয়েছে।

কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ আউটলেটগুলি আরও বেশি মৃত্যুর খবর দিয়েছে। সিএনএন বলেছে যে, হারিকেনের আঘাতে ৪৫ জনের প্রাণহানি হয়েছে। তথ্য সূত্র বাসস।