News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

আবারও সাত সকালে ভূমিকম্পে কাঁপল রাজধানী

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-12-04, 7:02am

img_20251204_070214-2c3c16d7e50eb1d25cf116e17c233f681764810161.jpg




আবারও সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা। এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সোয়া ৬টার দিকে বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি হালকা ভূমিকম্প। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর।

তবে ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এবং এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে। যার মাত্রা ছিল ৪.১।

এদিকে, সাত সকালে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে মানুষের ঘুম ভেঙে গেছে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেটিজেনরা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।


/