News update
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     

দুই যুবতীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ

বিবিধ 2026-09-16, 11:35pm

a-bed-used-allegedly-for-gay-activigties-by-gtwo-girls-b05e04b8e09b3d3ecc5eab40ce1e2e7d1789580140.jpg

A bed used allegedly for gay activigties by gtwo girls.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামীন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারী আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তার এক বোন আগে থেকেই ছেলেদের মতো চলাফেরা করতেন। চারদিন আগে তিনি ময়মনসিংহ থেকে এক নারীকে ওই বসতবাড়িতে নিয়ে আসেন এবং স্বামী-স্ত্রীর মতো ঘরের মধ্যে বাসর ঘর সাজিয়ে তারা রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারের  সদস্যদের খবর দেন এবং ওই দুই নারীকে তার জিম্মায় রাখেন।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। - গোফরান পলাশ