News update
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     
  • 3 Red Cards Mar Mexico vs South Africa World Cup Opener     |     
  • Hwang In-beom inspires South Korea's 2-1 victory over Czech Republic     |     
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     

কলাপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বিবিধ 2023-03-25, 7:18pm

discussion-meeting-on-genocide-day-at-kalapara-da615a0079a8def6301bd9e7c5d197401679750311.jpg

Discussion meeting on Genocide Day at Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ দরবার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ