News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

ঈদ মোবারক সবার

বিবিধ 2025-06-05, 12:10am

tanzila-rahman-uao-ramu-0ae18addbd390db1d55dd8c6b09989931749060649.jpg

Tanzila Rahman, UAO, Ramu. Coxs Bazar .



তানজিলা রহমান

ঈদের আলো ভোরের কুয়াশায়,

আসে বয়ে শান্তির সুবাতাস।

প্রার্থনায় উঠে হৃদয়ের ডাক,

ত্যাগের মহিমা ছড়ায় অপার।


ইব্রাহিম (আ.)’র সেই মহান স্মৃতি,

শিখায় আমাদের আত্মত্যাগের গীতি।

আল্লাহর রাহে যাক যা কিছু প্রিয়,

তবেই তো হৃদয় হবে পবিত্র ও নির্ভয়।


পরের দুঃখে পাশে দাঁড়াই,

ভাগ করে নেই যা কিছু পাই।

এই তো ঈদের আসল মানে,

ভালোবাসা ছড়াক প্রাণে প্রাণে।


চলো গড়ি সমাজ ভালোবাসায় ভরা,

এই হোক ঈদের মূলকথা ধরা।

শুভ কামনা রইল, ঈদ মোবারক সবার,

আনন্দে ভরে উঠুক জগৎ সংসার।