News update
  • Protecting democracy now our biggest responsibility: President     |     
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     

দেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা শিশির বিন্দু

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-01-12, 7:16pm

resize-350x230x0x0-image-207064-1673523414-f9cc72c38427411ac66dfbdedf8c4ad11673529398.jpg




সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শিশির বিন্দু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বুধবার ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহর উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হন কাওসার আহমেদ রিপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিরাজুল ইসলাম। ১৫ সদস্যের কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন শিশির বিন্দু। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ শিশিরকে বিশেষভাবে অভিনন্দিত জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিশির নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে এসেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জন্মলগ্ন থেকেই সব বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে। কাউন্সিলের মধ্য দিয়ে শিশিরকে নির্বাচিত করায় রাজবাড়ী জেলা সংসদের সব কাউন্সিলরকে অভিনন্দন জানায় কেন্দ্রীয় সংসদ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সব ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি, সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।