News update
  • Defending champions Sabalenka, Alcaraz reach US Open quarters     |     
  • Thief flees with Tk 4 lakh as man counts cash at Cumilla Pubali Bank      |     
  • US Denies Iran Struck Uncrewed US Vessel in Hormuz     |     
  • Kuakata Beach Ravaged by Sea Erosion     |     

বিনা টিকিটে ভ্রমণ অতঃপর..

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-02-04, 9:12am

resize-350x230x0x0-image-210386-1675477831-7bf5b1f37077d47aef06494962eccae31675480322.jpg




বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ১১২ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের থেকে মোট ১৮ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, শুক্রবার বিকেলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। আমরা আব্দুলপুর থেকে জয়পুরহাট পর্যন্ত ট্রেনটির বাথরুম সহ যাত্রীদের চেক করলাম। ট্রেনে এদিন টিকিট বিহীন মোট ১১২ যাত্রী পাওয়া যায়। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ১৮ হাজার ৮৮০ টাকা আদায় করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।