News update
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     
  • Trump vows 'tremendous' economic costs on Iran partners     |     
  • Bangladesh To Elect President Today After 35 Years     |     
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     

ভালো ব্যবহার শেখাতে বিমানবন্দর কর্মীদের প্রশিক্ষণ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-03-02, 3:30pm

resize-350x230x0x0-image-214238-1677743004-799f4912c15887901202300d6e1adab01677749449.jpg




ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের ঘটনা প্রায়ই শোনা যায়। যার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) সমালোচনার মুখোমুখি হতে হয়। এবার যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার ও সেবার মানোন্নয়নে বিমানবন্দর কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১ মার্চ) সিভিল অ্যাভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে বেবিচকের চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এবং বিমানবন্দর সমূহের দীর্ঘদিনের যাত্রী হয়রানি বন্ধে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানবন্দরে কর্মরত প্রতিটি সংস্থার সদস্যদের জন্য এই কোর্স পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে।’

যাত্রীদের আকাশপথে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এ কোর্স চালু করা হয়েছে বলে জানান, সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

সিভিল অ্যাভিয়েশন একাডেমির তথ্য বলছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৪টি সরকারি প্রতিষ্ঠান ও ৩২টি বিমান সংস্থায় কর্মরত সকল সদস্যদের পর্যায়ক্রমে এই কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম কোর্সে কাস্টমস, ইমিগ্রেশন, এপিবিএন, বিমানবন্দর স্বাস্থ্য, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা, এভসেক, বাংলাদেশ বিমানসহ বিদেশি বিমান সংস্থার মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।