News update
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     

কোরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-03-25, 9:11am




মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টের প্রথম হিজাব পরিহিত বিচারক হয়েছেন অ্যাটর্নি নাদিয়া কাহাফ। স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে,  পবিত্র গ্রন্থ কোরআন হাতে তিনি শপথ নিয়েছেন।

নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসন বিষয়ক অ্যাটর্নি। স্থানীয় মিডিয়া অনুসারে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসাবে কাজ করবেন।

যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে তিনিই প্রথম হিজাব পরা বেঞ্চে উপস্থিত থাকবেন।

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এটি মার্কিন মুসলিমদের নাগরিক অধিকার সংস্থা, যেখানে কাহাফ এখন চেয়ারওম্যান হিসেবে কাজ করছেন।

এছাড়াও তিনি ক্লিফটন শহরে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা ও ইসলামিক সেন্টার অফ প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান। তথ্য সূত্র আরটিভি নিউজ।