News update
  • Israeli Forces Now Occupy About 70% of Gaza      |     
  • Insects may be guiding seasonal bird migration in eastern Himalayas     |     
  • 3 people killed, at least 21 wounded in Moscow restaurant bombing     |     
  • Messi returns as Inter Miami draw 2-2 against Columbus Crew     |     
  • Dhaka's air quality was moderate on Sunday morning     |     

অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলাকারী সাবু গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-04-09, 10:19am

1712633461-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800-5faf4492efe56243022fab9a2246b0f61712636383.jpg




২০০৪ সালে অমর একুশে বইমেলায় কথা সাহিত্যিক অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (৯ এপ্রিল) এন্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া ও অ্যাওয়ারনেস উইং (অপারেশন্স এবং অতিরিক্ত দায়িত্ব) সদস্য অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

এটিইউ জানায়, সাবুর গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে এটিইউ একটি প্রেস বিজ্ঞপ্তির আয়োজন করেছে। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় এটিইউ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সাবু চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে ও গলায় কুপিয়ে জখম করেছিলেন। তিনি জানতেন, হুমায়ুন আজাদ মারা গেছেন; এটা নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অধ্যাপক আজাদ জার্মানিতে মারা যান।  নিউজ ২৪।