News update
  • Trump says US aims to destroy Iran's military, topple government     |     
  • Stock indices rally at DSE, CSE despite shrinking turnover     |     
  • Tehran hits back across region after US and Israel attack Iran     |     
  • African Union calls for restraint in Middle East     |     
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     

অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-08-07, 1:21pm

img_20240807_132102-39d6da04c5417ec1db64683ebdb9c6181723015276.jpg




রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ দেখান তিনি।

বুধবার (৭ আগস্ট) সকালে তিনি প্রেসিডেন্ট বরাবর এই পদত্যাগপত্র পাঠান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

এ এম আমিন উদ্দিনকে ২০২০ সালের ৮ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু হলে স্থলাভিষিক্ত হন এ এম আমিন উদ্দিন। আরটিভি।