News update
  • Tarique Calls for Deeper Cooperation in Bay of Bengal     |     
  • Dhaka Third Most Polluted City in World on Saturday     |     
  • G7 countries to release 100 million barrels of oil and diesel as fuel prices surge     |     
  • PM Tarique Rahman Joins Bay of Bengal Conversation     |     
  • Journalist Toufique Imrose Khalidi Dies at 59     |     

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-11-06, 6:53pm




সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জমির আহমদ (২৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের গুলিতে আহত হন জমির আহমদ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সময় সংবাদ