News update
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     

জনসম্মুখে স্বামীকে পেটালেন স্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-02-19, 6:48pm

ewrwwqeqwe-f32f2c622f73a55dc8383cad406cccbc1771505329.jpg




পরকীয়ার সন্দেহে জনসম্মুখে স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সীতাপুর জেলার ব্যস্ত একটি মোড়ে এ ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে ভিড় জমে যায় এবং উপস্থিত কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পরা ওই নারী কিছু সময় ধরে স্বামীকে অনুসরণ ও পর্যবেক্ষণ করেন। এরপর হঠাৎ তার কাছে গিয়ে একের পর এক চড় মারতে থাকেন এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা দেখে আশপাশের মানুষ বিস্মিত হয়ে যান।

ভুক্তভোগী নারীর অভিযোগ, পেশায় শিক্ষক তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি নিজ চোখে দেখার পর তিনি সরাসরি স্বামীর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন এবং প্রকাশ্যে তার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন।

ঘটনার সময় আশপাশের লোকজন জড়ো হয়ে ভিডিও ধারণ শুরু করলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেউ কেউ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কিছু সময় পর ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়।

অভিযুক্ত স্বামীর নাম অজয় নগর। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার টোপা কালানের বাসিন্দা এবং সীতাপুরের তামবাউর এলাকার দাতুনি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্কুল শেষে অন্য যাত্রীদের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন অজয় নগর। সুমলি স্কুলের কাছে গাড়ি থামার পর বোরকা পরা ওই নারী তার ওপর হামলা চালান এবং গাড়ির কাচ ভেঙে দেন। পরে বোরকা খুললে উপস্থিত লোকজন বুঝতে পারেন, তিনি ওই শিক্ষকের স্ত্রী।

এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অজয় নগরের মা ও মেয়ে ওই নারীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে অজয় নগর থানায় একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, এটি পারিবারিক বিরোধের জেরে দাম্পত্য কলহ থেকে সৃষ্টি হওয়া ঘটনা। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং উত্থাপিত তথ্য যাচাই করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক মামলা দায়ের করেনি।