News update
  • Solar irrigation brings savings, extra income to Jhenaidah farmers     |     
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     

বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনার ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যাঙ্কিং 2026-09-28, 7:28am

baanlaa_kiuaar-b1cdccea5eb6bc6b2fc5da86f8c0da301790558921.jpg




বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে আরও জনপ্রিয় করতে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া অনূর্ধ্ব দুই হাজার টাকার প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে একোয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।

ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) মাধ্যমে যুক্ত হওয়া ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদাতা, পাশাপাশি বৈধ ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টদের মাধ্যমে করা লেনদেনের বিপরীতে এই প্রণোদনা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার আরও বাড়াতে এ বছরের ১০ আগস্ট জারি করা আগের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংশ্লিষ্ট বিধানটি প্রতিস্থাপন করে এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য সব শর্তাবলি অপরিবর্তিত থাকবে।