News update
  • Triple Climate Threats Endanger Half of Children     |     
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-10-29, 7:25am

r_yaaphel_ddr-5abe3d627cdd0c94154ae2c3b647454e1761701106.jpg




১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ আগামী ২ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের এই ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে মোট ৪৬টি পুরস্কার রয়েছে। এই পুরস্কারগুলোর মধ্যে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুইটি, ৫০ হাজার টাকার দুইটি এবং ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার অন্তর্ভুক্ত। আগামী ৩ নভেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় এই ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।