News update
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     
  • MoFA Says Indian Media Misreported PM's November 19 Speech     |     
  • Gold Falls Below Tk 2 Lakh per Bhori for First Time in a Year     |     
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     

এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার হ্যাক, শুরু তদন্ত

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-11-22, 8:44am

img_20261122_084304-b055f11c02990168562bf64e2ac85ad61795315463.jpg




যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের গুরুত্বপূর্ণ অপরাধ তথ্যভান্ডারে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

জাতীয় অপরাধ তথ্যকেন্দ্র (এনসিআইসি) নামের এই তথ্যভান্ডারে পলাতক অপরাধী, নিখোঁজ ব্যক্তি, অপরাধের ইতিহাস, চুরি হওয়া সম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি ব্যবহার করে।

তবে তথ্যভান্ডারটির কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে এফবিআই কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা বিষয়টি সম্পর্কে সদ্য জানতে পেরেছেন এবং ঘটনাটি ভালো নয়।

এর আগে গত সেপ্টেম্বরে একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের কর্মী ও চাকরিপ্রার্থীদের বিপুল তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করে। এছাড়া গত মার্চেও সংস্থাটির একটি অভ্যন্তরীণ ব্যবস্থায় সন্দেহজনক কর্মকাণ্ডের তদন্তের কথা জানিয়েছিল এফবিআই।