News update
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     
  • DSCC Admin Salam’s drive to make South Dhaka a ‘clean city’     |     
  • 274 Taliban Dead, 55 Pakistan Troops Killed     |     
  • Now 'open war' with Afghanistan after latest strikes     |     
  • Dhaka's air quality fourth worst in world on Friday morning     |     

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-03-29, 9:42pm

ertet4564-66086b08e9c1bec1182614d098fe6cd91743262976.jpg




পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি আরব ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালন করবে। আগামীকাল রোববার (৩০ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

ভৌগোলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। আজ শনিবার দেশটি পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার দেশটিতে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। ঈদুল ফিতর সোমবার উদযাপিত হলেও এবার ব্রুনাইয়ে রমজান ২৯ দিন স্থায়ী হবে। কেননা, দেশটিতে ২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে।