News update
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     
  • MoFA Says Indian Media Misreported PM's November 19 Speech     |     
  • Gold Falls Below Tk 2 Lakh per Bhori for First Time in a Year     |     
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা, কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা

মৎস 2025-10-05, 10:18pm

three-fishermen-fined-for-trying-to-net-hilsa-violating-ban-in-kalapara-on-dsunday-9c3bfbd5a695c6e836d08390239468d51759681096.jpg

Three fishermen fined for trying to net hilsa violating ban in Kalapara on Sunday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার চেষ্টার দায়ে সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০) নামের তিন জেলেকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ ধারায় তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এর আগে শনিবার রাত একটার দিকে  বালিয়াতলী এলাকা সংলগ্ন আন্দারমানিক নদী থেকে মা ইলিশ রক্ষার অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার মিটার জাল উদ্ধার করে মৎস্য বিভিাগ। আটককৃত জেলেদের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অভিযানের সময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও পায়রা বন্দর নৌ-পুলিশের এসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিন অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় কেউ নদী ও সাগরে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ