News update
  • Who gets to shape AI? UN debate centres on power, trust and inclusion     |     
  • PM Tarique Rahman likely to visit Japan later this month     |     
  • PM Tarique Heads to Feni for Daylong Programmes     |     
  • Long-term support for Manta gypsy fishing community urged     |     
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     

পায়রা বন্দর হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর -এবিএম মোশাররফ হোসেন

যোগাযোগ 2026-10-01, 12:16pm

abm-mosharraf-hossain-mp-on-wednesday-visited-the-payra-port-on-wednesday-d833751df1153313c08a08fffdc94e201790835396.jpg

ABM Mosharraf Hossain MP on Wednesday visited the Payra Port on Wednesday.



কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, 'পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিল, তবে অন্তবর্তী সরকারের সময় কিছু সংকটের কারনে অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি খুব শ্রীঘ্রই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে। চট্রগ্রাম বন্দরে প্রচন্ড ব্যস্ততা এবং মোংলা বন্দরেও নাব্যতা সংকট রয়েছে৷ একমাত্র নিরাপদ বন্দর পায়রা৷ ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবেচেয়ে বেশি কার্যকরী বন্দর। এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে৷'- বুধবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শণ শেষে তিঁনি এসব কথা বলেন৷ 

এর আগে তিঁনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুয়ামুন সিকাদার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও  বন্দরের কর্মকর্তারা। - গোফরান পলাশ