News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

'আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক অনুমোদন হতে পারে'

যোগাযোগ 2026-10-23, 11:41pm

state-minister-for-planning-jonayed-saki-at-a-programme-in-kalapara-on-friday-23-october-2026-681537b5e4e95a9e821ebcfa4757270c1792777288.jpg

State Minister for Planning Jonayed Saki at a programme in Kalapara on Friday 23 October 2026.



পটুয়াখালী: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন, 'আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন হতে পারে। এতে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি বরিশাল-কুয়াকাটা সড়ক ফোর লেন করার পরিকল্পনা রয়েছে।' আজ শুক্রবার দুপুর বারোটায় পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী পর্যটন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিঁনি এ কথা বলেন।

এসময় তিঁনি আরও বলেন, 'বর্তমান সরকার সকল কর্মকাণ্ড মাস্টার প্ল্যান নিয়ে গ্রহণ করছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমবে।'

মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ