News update
  • UNESCO Grants ‘Enhanced Protection’ to Mideast Sites     |     
  • Solar Irrigation Cuts Diesel Use for Bangladesh Farmers     |     
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     

বগুড়া-৬ উপ-নির্বাচন: ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপিপ্রার্থী বাদশা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-09, 11:12am

56t546-951da85ec6068c38a0b234b8c815c46d1775711544.jpg




বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোট দেওয়া শেষে রেজাউল করিম বাদশা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষে ভোট দেবেন৷

হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহ জানান, এ ভোটকেন্দ্রে ৩ হাজার ৬৮২ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে প্রথম ৩০ মিনিটে কয়েকশ ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে তিন পুলিশ সদস্য, ১৩ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।