News update
  • PM stresses discipline, professionalism, public trust in armed forces     |     
  • COP17: Can the World Deliver on Its Biodiversity Goals?     |     
  • Dhaka Ranks 8th in Global Pollution Index on Sunday     |     
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     

হামে প্রায় পাঁচশো শিশুর মৃত্যু: দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

রাজনীতি 2026-05-18, 9:27am

saiful-huq-general-secretary-of-biplabi-workerss-party-addressing-a-party-workshop-in-dhaka-on-sunday-17-may-2026-5d362abbc8a2467e2da62fa9ac0064bf1779074847.jpeg

Saiful Huq general secretary of Biplabi Workerss Party addressing a party workshop in Dhaka on Sunday 17 May 2026.



হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে। দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন।

হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার। গরীব ও প্রান্তিক পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা সহজলভ্য করুন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হামজনীত অসুখ নিয়ন্ত্রণে না আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন হামের সাথে কোন ভাইরাস যুক্ত হয়ে  শিশুদের এই ভয়াবহ প্রাণহানি ঘটাচ্ছে কিনা দ্রুত তা খতিয়ে দেখা দরকার। এছাড়া অপুষ্টিজনীত সমস্যাসহ অন্যান্য সমস্যাসমূহ চিহ্নিত করে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়া দরকার। 

তিনি উল্লেখ করেন, প্রায় পাঁচশত শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। হামের টিকা আমদানিসহ চিকিৎসায় 

অবহেলার  বিষয়ে যদি বিগত অন্তর্বর্তী  সরকারের দায় থাকে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে করতে হবে এবং সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন   হামে  এই মৃত্যু ও চিকিৎসার ব্যাপারে বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতটুকু কি দায়িত্ব রয়েছে  তাও নির্দিষ্ট করা প্রয়োজন। 

তিনি বলেন  অপুষ্টি, ডায়রিয়া ও নিউমোনিয়া কিভাবে হামে আক্রান্তদের মৃত্যুকে ত্বরান্বিত করছে তাও বিবেচনায় রাখা দরকার 

তিনি আগামী জাতীয় বাজেটে চিকিৎসাখাতকে অগ্রাধিকারের তালিকায় রাখার জনা সরকারের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি সমাজের গরীব ও প্রান্তিক  পরিবারের মানুষদের চিকিৎসাসেবা লাভ দুলভ করারও আহবান জানান। 

তিনি আজ সকালে পার্টির শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালায় উপরোক্ত বক্তব্য রাখেন। 

তোপখানা রোডে পার্টির মাসিক মুখপত্র জনগণতন্ত্র এর কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু,  মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য  এডভোকেট মাহবুবুল করিম টিপু,  সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ,  মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আজাদুর রহমান আজাদ,  আউয়াল মাহমুদ,মোহাম্মদ হানিফ প্রমুখ।

কর্মশালায় পার্টি সদস্যদের শিক্ষা সংক্রান্ত সিলেবাসসহ প্রাসঙ্গিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি