News update
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     
  • India Jails Two 'Cockroach' Movement Leaders for Five Days     |     
  • Iran Says Cargo Ship Sank After Hitting Mine in Hormuz     |     

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-05-22, 11:40pm

naasir_maamlaa-45b67b21f0127a967188db4e018b77d01779471606.jpg




‎ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

আজ ‎শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম রেজা।

মামলা হওয়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিক্ষোভ করে থানার সামনে এসে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে জেলা বিএনপি নেতারা বিক্ষুব্ধদের থানার গেট থেকে সরিয়ে দেয়। এরপর পুলিশের সহযোগিতায় নাসীরুদ্দিন পাটওয়ারীসহ এনসিপির নেতারা ঢাকার উদ্দেশে রওনা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউজামান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।