News update
  • Disasters Cause $228 Billion in Annual Housing Losses     |     
  • UN Expert Warns Global Action to Protect Children Is Lagging     |     
  • Petrobangla Extends Offshore Oil, Gas Bidding Deadline to 2027     |     
  • Bangladesh Seeks Additional $10b From World Bank     |     
  • Fire at Chawkbazar market under control, four firefighters injured     |     

গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান

একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী রাষ্ট্র ও সমাজ গঠনের সুযোগ নষ্ট করা যাবেনা

রাজনীতি 2026-06-21, 10:54am

bilpabi-workers-party-founding-anniversary-get-together-2f9623fb2fa72e29ca07160fd168fa481782017645.jpeg

Bilpabi Workers Party founding anniversary get together. held on Saturday 20 June at the Dhaka Reporters Unity auditorium.



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত  পুনর্মিলনীতে জাতীয় নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ গত ২২ বছর  জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও তার নেতৃত্বের আপোষহীন সংগ্রামী ভূমিকার প্রশংসা করেন এবং বলেন  একটা আদর্শিক ও নীতিনিষ্ঠ অবস্থান থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দল ও জনগণকে  ঐক্যবদ্ধ  করার ক্ষেত্রেও তারা উদ্যোগী ভূমিকা পালন করে এসেছেন।তারা আশা  করেন জনগণের গণতান্ত্রিক আকাংখ্যা দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামীতেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দেশ ও জনগণের পক্ষে তাদের এই ভূমিকা অব্যাহত রাখবেন। 

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী রাষ্ট্র ও সমাজ নির্মাণের যে পরিবেশ তৈরি হয়েছে  ঐক্যবদ্ধভাবে তাকে কাজে লাগাতে হবে।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে ও পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায়  পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান, বিএনপির ভাইসচেয়ারম্যান   বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, গণ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ , জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী,  নাগরিক ঐক্য এর যুগ্ম সম্পাদক , এবি পার্টির  ব্যারিস্টার নাসরিন সুলতানা  মিলি,  এনসিপির কেন্দ্রীয় নেতা আকরাম হোসেন,  জাতীয়তাবাদী সমমনা জোটের এডভোকেট ফরহাদ,  গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হাসান,  সাবেক সংবাদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া,বিশিষ্ট কবি মোহন রায়হান,  কবি ও লেখক  সোহরাব হাসান, লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজ, বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কবি হাসান ফখরি,  বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ এত পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ,  ডা, মোশতাক হোসেন, সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, এল ডি পির চেয়ারম্যান  এম এ বাশার,বাংলাদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম,  জন অধিকার পার্টির ইসমাইল সম্রাট প্রমুখ। 

এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের উল্লেখযোগ্য প্রতিনিধিরাও এই পুনর্মিলনীতে যোগ দেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী পার্টির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন সহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি