News update
  • Pricing pollution: Does it work?     |     
  • 13 years of Rana Plaza tragedy: Workers want justice, pay tribute     |     
  • Minister Mahbub visits July Uprising injured on treatment in Thailand     |     
  • Iran FM Araghchi heads to Islamabad for US talks resumption     |     
  • Coast Guard seizes illegal fuel, adulterated edible oil in Bhola     |     

গুলি করে আন্দোলন দমানো যাবে না : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-08-01, 3:35pm




‘গুলি করে আন্দোলন দমানো যাবে না’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপি নেতার গায়েবানা জানাজার আগে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমের রক্ত বৃথা যাবে না। তার মৃত্যুর এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন বেগবান করতে হবে।

তিনি বলেন, এ সরকার পুলিশ দিয়ে গুলি করে মানুষ হত্যা করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু গুলি করে আন্দোলন দমানো যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করব।

তিনি আরও বলেন, আবদুর রহিমের রক্ত মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এদেশের মানুষ কখনোই এ সরকারের দমননীতিকে ভয় করবে না। জীবন দিয়ে হলেও তারা দেশকে মুক্ত ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।