News update
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-09-27, 7:46am




ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় দেড় ঘণ্টা এ বৈঠক স্থায়ী হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে মধ্যাহ্নভোজের পাশাপাশি ওই বৈঠক হয় তাদের মধ্যে।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন, বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া ওই নেতা বলেন, আমাদের মধ্যে সমকালীন রাজনৈতিক বিষয়গুলো উঠে আসে আলোচনায়। পাশাপাশি বিএনপির অভ্যন্তরীণ বিষয় নিয়েও খোলামেলা আলোচনা হয় বৈঠকে।

বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এটা আনুষ্ঠানিক কোনোকিছু না। সেজন্য আমি কিছু জানি না।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।