News update
  • PM Issues Solar Plan to Tackle Energy Crisis     |     
  • Passenger ferry fire in Indonesia leaves 5 dead, dozens missing     |     
  • Sheikh Hasina To Make First Public Appearance     |     
  • Dhaka's Air Quality Remains Moderate     |     

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট, নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে জিডি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-10-07, 9:28pm




বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) আগানগরের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ জিডিটি করেন।

এর আগে বুধবার রাত ৯টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নিপুণ রায় চৌধুরী। সেখানে তিনি লেখেন- দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি নাগরমহল ঘাটে মা দেবী দুর্গার বিসর্জনে বাধা প্রদান করেছেন; যা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।

এ বিষয়ে আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি বলেন, স্ট্যাটাস দেওয়ার ঠিক আগ মুহূর্তে ফেসবুক লাইভে এসে নিপুণ রায় বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ নিরাপদ না। তারা হিন্দুদের জমিজমা দখল করে নিচ্ছে। এমনকি মা দেবী দুর্গার বিসর্জনে বাধা প্রদান করা হচ্ছে। প্রায় ৯ মিনিট তিনি আওয়ামী লীগের বিষোদগার করে নানা ‘উসকানিমূলক’ কথা বলেন।

নিপুণ রায়ের অভিযোগ ডাহা মিথ্যা। রাজনীতিতে মতোবিরোধ থাকতে পারে; এজন্য ধর্মকে ব্যবহার করে উসকানি দেওয়া মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র নিন্দা জানাই। বৃহস্পতিবার এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।

জিডির সত্যতা স্বীকার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।