News update
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     
  • Boosting corporate part in capital market urged in Ctg meet     |     
  • Oil Prices Rise Above $107 as Mideast Supply Fears Grow      |     
  • Over 12 tonnes Indian Hilsa enters Bangladesh thru Benapole     |     
  • From the Frontline: Wishing for a "more boring" year     |     

‘জরুরিভাবে ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি দেয় বিএনপি-জামায়াত’

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-10-08, 7:39am




জরুরিভাবে উপজেলা নির্বাচনি কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি বিএনপি-জামায়াত সরকার দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ওই পোস্টে একটি ভিডিও সংযুক্ত করে ক্যাপশনে জয় লেখেন, ২০০৭ সালের ২২ জানুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে জরুরিভাবে উপজেলা নির্বাচনি কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারদের চাকরি দেয় বিএনপি-জামায়াত সরকার।

তিনি আরও লেখেন, বাংলাদেশের ইতিহাসে পিএসসি-কে ব্যবহার করে এতে দ্রুত কোনো নিয়োগ ইতিহাসে কখনো হয়নি। কোনো পরীক্ষা ছাড়া সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার। তথ্য সূত্র আরটিভি নিউজ।