News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

জনগণ শেখ হাসিনাকে ত্যাজ্য করেছে : রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-10-26, 6:14pm




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ শেখ হাসিনাকে ত্যাজ্য করেছে। শেখ হাসিনা আর ক্ষমতায় নেই। এখন ক্ষমতায় আছে দেশের জনগণ। সে কারণে তিনি জনগণের ওপর জোর-জুলুম চালাচ্ছেন।

বুধবার (২৬ অক্টোবর) সকালে নড়াইল শহরে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে। আরও শক্তি অর্জন করে গণতন্ত্র পুনরুদ্ধার, হারানো অধিকার ও বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার পরেও খুলনায় বিএপির গণসমাবেশ সফল হয়েছে। লাখ লাখ মানুষ পায়ে হেঁটে, ভ্যানে, ট্রেনে এবং নৌকায় করে সমাবেশে এসেছে।

রিজভী বলেন, এ সরকারের দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে।

পরে তিনি নড়াইল শহরে জেলা বিএনপির সেক্রেটারি মনিরুল ইসলামের বাসভবনে আহত মুন্না, ইয়ার আলী, রূপকুমার, মাহমুদ দারোগা, মনির, শায়রুলসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ডেকে খোঁজখবর নেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।