News update
  • Padma, Jamuna Bridges Collect Tk64cr in 10 Days     |     
  • Charge Hearing Today in Ramisa Murder Case     |     
  • Dhaka’s air quality moderate on Sunday morning     |     
  • Special prayer held at DU on 45th death anniv of Ziaur Rahman     |     
  • 55-year-old dies in Chuadanga as fibrous mango bit blocks throat     |     

যুবলীগের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-11, 2:36pm




আওয়ামী যুবলীগের মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এই মহাসমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায়।

যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সমাবেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবলীগ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।

এর আগে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান বর্ণাঢ্য সাজে সেজেছে। লেকের পূর্বপ্রান্তে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ব্যানার-ফেস্টুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।

ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে যুবলীগের মহাসমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বাস, পিকআপ, মোটরসাইকেলে করে সমাবেশে যোগ দিচ্ছেন তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।