News update
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     
  • Protecting Bangladesh’s coastal people From Tide-induced Loss, Damage      |     
  • Four Warehouses Linked to Salman Muqtadir’s In-Laws Sealed     |     
  • Dengue surge: N’ganj hospitals treat patients on floors, verandas     |     
  • Dhaka ranks 5th among world’s most polluted cities on Friday     |     

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-12-30, 8:30pm




সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

গণমিছিল শুরুর আগে তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণঅবস্থান কর্মসূচি হবে।

মোশাররফ বলেন, জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থান মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করবে। এই স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়ে না। তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে।

এ সময় খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব বন্দিদের মুক্তির দাবি জানান বিএনপির এই নেতা।

এর আগে, গণমিছিলে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। পরে বিকেলে পৌনে ৩টায় নয়াপল্টন থেকে এ গণমিছিল বের করে দলটি। তথ্য সূত্র আরটিভি নিউজ।