News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

কারাগারে থেকেই এলএলএম পরীক্ষা শেষ করলেন রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-01-19, 10:18pm

resize-350x230x0x0-image-208061-1674140306-3c19a7aee82d30ca8adcf574b0246bfe1674145081.jpg




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে বসেই এলএলএম পরীক্ষা শেষ করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেষ পরীক্ষা দেন তিনি। এ নিয়ে কারাগারে বসে মোট তিনটি পরীক্ষা দিলেন রিজভী।

এর আগে পল্টন থানার মামলায় কারাবন্দি রুহুল কবির রিজভীকে গত ৪ জানুয়ারি কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন আদালত।

ওইদিন রিজভীর আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।