News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-09, 4:26pm




সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ‘মহাবিপর্যয়ে বিদ্যুৎ খাত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করার পরিকল্পনা সফল করতে বিএনপির নামে মিথ্যা অভিযোগ করেছে। তারা বলেছে যে, আমাদের সময়ে বিদ্যুতের পিলার ছাড়া আর কিছু হয়নি।

আদানির সঙ্গে চুক্তি দুরভিসন্ধিমূলক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখানে রাজনৈতিক দুটি বিষয় রয়েছে। চুক্তি সই হয়েছে ২০১৭ সালে অর্থ্যাৎ ১৮ সালের নির্বাচনের আগে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এটা ভারত সরকারকে ঘুষ দেওয়া কি না।

তিনি বলেন, আমরা আদানির সঙ্গে এই দেশবিরোধী চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানাই।

এ সময় সরকারকে পদত্যাগের জন্য বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্য সূত্র আরটিভি নিউজ।