News update
  • Heads of Sonali Bank, IDRA, and SBC resign citing personal reasons     |     
  • Fakhrul calls attack on Iran 'horrible'     |     
  • AI Moves Closer To Decoding Human Thoughts     |     
  • UNESCO Calls Iran School Strike Grave Violation     |     
  • Oil Jumps, Asian Stocks Slide On Gulf Tensions     |     

কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না : কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-04-19, 1:41pm

resize-350x230x0x0-image-220327-1681886398-42ada86b97621a3cd76277d3977d50a31681890078.jpg




কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করেই বিএনপি থেমে থাকেনি, তারা ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্যদেশকে কীভাবে পরামর্শ দেবে।

তিনি বলেন, সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের ফরমায়েশি গ্রহণ করা হবে না। সংবিধান অনুযায়ী সবকিছু হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।