News update
  • PM Orders Faster Work on Dhaka Inner Circular Road     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Houthis Claim Missile, Drone Attack on Aramco Facility     |     
  • Four Earthquakes Rattle Bangladesh Within Four Hours     |     
  • Clean your plate – to reduce food loss and waste     |     

সিরাজুল আলম খান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

সিরাজুল আলম খান ছিলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অন্যতম রুপকার

রাজনীতি 2023-06-09, 11:45pm

sirajul-alam-khan-8e1c3adaea1310b462774687e5c11f381686332746.jpg

Sirajul Alam Khan



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের পুরোধা  সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে  দেশ তার এক সূর্যসন্তানকে হারিয়েছে। 

বিবৃতিতে তিনি সিরাজুল আলম খানকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অন্যতম রুপকার হিসাবে আখ্যায়িত করেন এবং বলেছেন গত শতাব্দীর ষাট দশকের শুরু থেকে যারা স্বাধীনতার জমিন তৈরী করেছেন সিরাজুল আলম খান তার অন্যতম। 

তিনি বলেন,বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী সিরাজুল আলম খান আজীবন দেশ ও মুক্তির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রথাগত রাজনীতিকদের থেকে আলাদা সিরাজুল আলম খান ছিলেন প্রচারবিমুখ ও অনেকটা নিভৃতচারী।মানুষের জন্য তাঁর ছিল গভীর ভালবাসা।

দেশ ও মানুষের প্রতি অকৃত্মিম অংগিকারাবদ্ধ সিরাজুল আলম খানকে দেশের পরম শ্রদ্ধার সাথেই স্মরণ করবে। 

বিবৃতিতে তিনি  সিরাজুল আলম খান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন। - প্রেস বিজ্ঞপ্তি