News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

এই সরকারের হাতে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-06-16, 11:19pm

resize-350x230x0x0-image-227830-1686907331-70596a18fd44eb748c2fdafb8a15bcc31686935982.jpg




স্বৈরাচার এই সরকারের হাতে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, স্বৈরাচার সরকারের হাতে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে কেউই রক্ষা পাচ্ছে না। রেহাই পাচ্ছে না গণমাধ্যমের সাংবাদিকরাও।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ।

এ সময় সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এক যুগেও হয়নি।

ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না।

তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কবলে গোটা দেশটাই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে।তথ্য সূত্র আরটিভি নিউজ।